নিয়ম

শর্তাবলি (Terms & Conditions)

সর্বশেষ আপডেট: 8 নভেম্বর 2026

"একসাথে" (এই সাইট, ekshathe) থেকে সাবস্ক্রিপশন কিনলে বা সাইটে অ্যাকাউন্ট খুললে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। আপনার তথ্য কীভাবে রাখি সেটা আছে প্রাইভেসি পলিসি-তে।

আমরা কী দিই

আমরা নির্দিষ্ট মেয়াদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিই, দুই রকমে: শেয়ার্ড (আমাদের কেনা অ্যাকাউন্ট কয়েকজনে মিলে) আর পার্সোনাল (পুরো কোটা শুধু আপনার)। সার্ভিস অনুযায়ী এভাবে দেওয়া হয়:

  • লগইন শেয়ার: শেয়ার করা অ্যাকাউন্টের লগইন আর আপনার জন্য আলাদা প্রোফাইল (যেমন Netflix, ChatGPT)।
  • ইমেইল ইনভাইট (পার্সোনাল): আপনার নিজের ইমেইল আমাদের ফ্যামিলি বা টিম প্ল্যানে যোগ করা হয় (যেমন YouTube Premium, Spotify)।
  • পুরো সাবস্ক্রিপশন (পার্সোনাল): আপনার নিজের অ্যাকাউন্টে, বা আমাদের খুলে দেওয়া নতুন অ্যাকাউন্টে আপনার জন্য সাবস্ক্রিপশন কিনে দেওয়া হয় (যেমন ChatGPT Plus, Claude Pro)।

একসাথে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল বিক্রেতা বা অংশীদার নয়। Netflix, YouTube, Google, Facebook, OpenAI, Anthropic, Spotify, Canva, Adobe, Amazon, CapCut, Duolingo-সহ সব নাম আর লোগো তাদের নিজ নিজ মালিকের; শুধু কোন সার্ভিস তা বোঝাতে দেখানো হয়েছে।

অর্ডার আর পেমেন্ট

  • অর্ডার করতে Google, Facebook বা ইমেইলে কোড দিয়ে লগইন আর আপনার WhatsApp নম্বর লাগে।
  • দাম বাংলাদেশি টাকায়। অর্ডারের সময় যে দাম দেখায় সেটাই প্রযোজ্য; পরের রিনিউয়ে দাম বদলাতে পারে।
  • পেমেন্ট হয় bKash, Nagad বা Rocket-এ Send Money করে অর্ডার ফর্মে TrxID দিয়ে, অথবা অনলাইন পেমেন্ট চালু থাকলে সেই গেটওয়ের পেজে (যেমন bKash, Nagad, SSLCommerz, aamarPay, ShurjoPay, EPS বা PortPos)। অনলাইনে টাকা আসা আমাদের কাছে নিজে থেকেই যাচাই হয়।
  • আমরা TrxID মিলিয়ে দেখার পরেই অর্ডার কনফার্ম হয়। সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে, সর্বোচ্চ 24 ঘণ্টায় চালু করে WhatsApp-এ জানাই।
  • ভুল বা অন্যের TrxID দিলে, বা টাকা না পেলে অর্ডার বাতিল হবে।
  • সিট খালি না থাকলে নতুন অর্ডার নেওয়া হয় না; টাকা পাঠানোর আগে সার্ভিস পেজে "অ্যাভেইলেবল" দেখে নিন।

পার্সোনাল সাবস্ক্রিপশন

  • অর্ডারের সময় বেছে নেবেন কীভাবে চালু হবে: আপনার অ্যাকাউন্টের লগইন দিয়ে, আপনার অ্যাকাউন্টের পেমেন্ট পেজের লিংক দিয়ে, বা আমাদের খুলে দেওয়া নতুন অ্যাকাউন্টে।
  • লগইন দিলে আমরা শুধু সাবস্ক্রিপশন কেনার জন্য ঢুকি, আর কিছু দেখি বা বদলাই না। দুই ধাপের লগইনের কোড লাগলে WhatsApp-এ চাইবো। চালু হলে পাসওয়ার্ড আমাদের কাছ থেকে মুছে যায়; চাইলে বদলে নিন।
  • নতুন অ্যাকাউন্ট নিলে লগইন তথ্য আপনার অ্যাকাউন্ট পেজে থাকে। পাসওয়ার্ড আর রিকভারি ইমেইল নিজের মতো বদলে নিতে পারেন।
  • সাবস্ক্রিপশনের বিল আমরা দিই, তাই রিনিউ নিজে থেকে হয় না: মেয়াদ শেষের আগে রিমাইন্ডার পাবেন, টাকা দিলে আবার কিনে দিই। রিনিউ না করলে মেয়াদ শেষে সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যায়, আপনার অ্যাকাউন্ট আর তার ডেটা আপনার কাছেই থাকে।
  • আপনার দেওয়া লগইন ভুল হলে বা লিংকের মেয়াদ চলে গেলে আমরা WhatsApp-এ জানাবো; ঠিক তথ্য না পেলে অর্ডার বাতিল করে টাকা ফেরত দেবো।

টপ-আপ

  • TikTok Coins বা গেমের টপ-আপ এককালীন, কোনো মেয়াদ নেই। আপনার দেওয়া username বা Player ID-তে পাঠানো হয়।
  • ভুল আইডি দিলে আর টপ-আপ পাঠানো হয়ে গেলে সেটা ফেরত আনা যায় না, তাই টাকাও ফেরত হয় না। অর্ডারের আগে আইডি মিলিয়ে নিন।
  • পেমেন্ট মিলেছে কিন্তু আমরা 24 ঘণ্টার মধ্যে পাঠাতে পারিনি: পুরো টাকা ফেরত।

মেয়াদ আর রিনিউ

  • প্রতিটা প্ল্যানের মেয়াদ নির্দিষ্ট দিনের (যেমন 30 বা 90 দিন), চালু করার দিন থেকে গোনা হয়।
  • রিনিউ নিজে থেকে হয় না। মেয়াদ শেষ হওয়ার আগে আমরা রিমাইন্ডার পাঠাই (WhatsApp আর ইমেইলে), আপনি টাকা পাঠালে মেয়াদ বাড়ে।
  • মেয়াদ শেষে রিনিউ না করলে আপনাকে গ্রুপ বা শেয়ার করা অ্যাকাউন্ট থেকে সরানো হবে, আর সিটটা অন্য কেউ পেতে পারে। পার্সোনালে সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যায়।

ব্যবহারের নিয়ম

শেয়ার করা অ্যাকাউন্টে অন্যরাও থাকেন, তাই এই নিয়মগুলো মানতে হবে:

  • শেয়ার করা অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইমেইল, পেমেন্ট বা ফ্যামিলি সেটিংস বদলাবেন না
  • অন্যের প্রোফাইল ব্যবহার, বদল বা মুছবেন না; শুধু নিজের প্রোফাইল ব্যবহার করবেন
  • লগইন তথ্য আর কাউকে দেবেন না বা বিক্রি করবেন না; এক সিট একজনের জন্য
  • একসাথে যতগুলো ডিভাইসে চালানোর কথা, তার বেশি চালাবেন না
  • অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না

নিয়ম ভাঙলে আগে না জানিয়ে সিট বাতিল করা হতে পারে, আর সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হবে না।

সার্ভিসে সমস্যা হলে

মূল সার্ভিস প্রদানকারী তাদের নিয়ম বদলালে, শেয়ারিং আটকালে বা কোনো অ্যাকাউন্ট বন্ধ করলে আমরা আপনাকে একই সার্ভিসের অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার চেষ্টা করবো। এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই কোনো নির্দিষ্ট সময় চালু থাকার নিশ্চয়তা আমরা দিতে পারি না।

টাকা ফেরত

  • পেমেন্ট মিলেছে কিন্তু 24 ঘণ্টার মধ্যে চালু করতে পারিনি: পুরো টাকা ফেরত
  • চালু করার পর আমাদের দিক থেকে সমস্যায় 48 ঘণ্টার বেশি ব্যবহার করতে না পারলে, আর অন্য অ্যাকাউন্টে সরাতে না পারলে: বাকি দিনের হিসাবে টাকা ফেরত
  • চালু হয়ে যাওয়ার পর মত বদলালে, বা ব্যবহারের নিয়ম ভাঙার কারণে সিট বাতিল হলে টাকা ফেরত হয় না
  • টাকা যে মাধ্যমে এসেছিল (bKash, Nagad, Rocket) সেখানেই 7 দিনের মধ্যে ফেরত পাঠানো হয়
  • ছাড়ে বা প্যাকে কেনা হলে যত টাকা আসলে দিয়েছেন, সেই হিসাবে ফেরত

কুপন, প্যাক, অফার আর রেফারেল

  • একটা অর্ডারে একটাই কোড চলে, কুপন বা রেফারেল; কুপনের শর্ত (মেয়াদ, কোন সার্ভিসে, কতবার) কুপনের সাথেই বলা থাকে
  • প্যাক বা সাথে নেওয়ার অফারে কয়েকটা সাবস্ক্রিপশন একসাথে কিনলেও প্রতিটার মেয়াদ, রিনিউ আর সমস্যা আলাদা ধরা হয়
  • অর্ডারের পরের একবারের অফার শুধু আপনার নম্বরের জন্য, একবার আর লেখা সময় পর্যন্ত চলে
  • রেফারেলের কমিশন জমা হয় আপনার লিংকে আসা কাস্টমারের অর্ডার চালু হলে; নিজের কোডে নিজে কিনলে, ভুয়া নম্বরে বা অন্যভাবে নিয়ম ভাঙলে কমিশন আর তোলার অনুরোধ বাতিল করার অধিকার আমাদের আছে
  • কুপন, অফার বা রেফারেলের হার আমরা যেকোনো সময় বদলাতে বা বন্ধ করতে পারি; আগে জমা হওয়া কমিশন তাতে বদলায় না

আপনার অ্যাকাউন্ট

Google, Facebook বা ইমেইলে কোড দিয়ে লগইন করলে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা সেই অ্যাকাউন্ট বা ইমেইলের ওপর নির্ভর করে। একই ইমেইলে যেভাবেই ঢুকুন একই অ্যাকাউন্টে ঢোকে, তাই সবগুলোর নিরাপত্তা আপনার দায়িত্বে। লগইনের কোড কাউকে বলবেন না। শেয়ার করা অ্যাকাউন্টের লগইন তথ্য আপনার অ্যাকাউন্ট পেজে শুধু মেয়াদ চালু থাকা পর্যন্ত দেখায়। যে নম্বরে আগে কেনাকাটা আছে, সেটা আপনার অ্যাকাউন্টে জোড়ার আগে আমরা WhatsApp-এ নিশ্চিত হই। ভুল বা অন্যের তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুললে বা প্রতারণার চেষ্টা করলে আমরা অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।

দায়ের সীমা

কোনো কারণে আমাদের কাছে আপনার দাবির সর্বোচ্চ পরিমাণ সেই সাবস্ক্রিপশনের জন্য আপনার দেওয়া টাকা। মূল সার্ভিসের কনটেন্ট, তাদের সার্ভার বা তাদের সিদ্ধান্তের জন্য আমরা দায়ী নই।

শর্ত বদলালে

শর্ত বদলালে এই পেজে নতুন লেখা আর উপরে আপডেটের তারিখ দেখাবো। বদলের পর সাইট ব্যবহার করলে বা রিনিউ করলে নতুন শর্ত প্রযোজ্য। চলমান সাবস্ক্রিপশনের মেয়াদ বা দাম মাঝপথে বদলানো হবে না।

আইন

এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী চলবে। কোনো বিরোধ হলে আগে আলোচনা করে মেটানোর চেষ্টা করবো।

যোগাযোগ

এই বিষয়ে কোনো প্রশ্ন, অভিযোগ বা অনুরোধ থাকলে আমাদের WhatsApp করুন। সাধারণত 24 ঘণ্টার মধ্যে উত্তর দিই।

আরও দেখুন: প্রাইভেসি পলিসি · শর্তাবলি