"একসাথে" (এই সাইট, ekshathe) শেয়ার করা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সিট বিক্রি করে। এই পলিসিতে বলা আছে আমরা আপনার কোন তথ্য নিই, কেন নিই, কার সাথে শেয়ার করি, কতদিন রাখি আর আপনি কী কী চাইতে পারেন। সাইট ব্যবহার করলে বা অর্ডার দিলে আপনি এই পলিসি মেনে নিচ্ছেন।
আমরা যে তথ্য নিই
- অর্ডারের তথ্য: আপনার নাম, WhatsApp নম্বর, কোন সার্ভিস আর প্ল্যান নিয়েছেন, টাকার পরিমাণ, পেমেন্টের মাধ্যম (bKash, Nagad, Rocket) আর TrxID।
- টপ-আপের আইডি: TikTok বা গেমের টপ-আপে যে username বা Player ID দেন, সেটা।
- অনলাইন পেমেন্ট করলে: কার্ড নম্বর, bKash বা Nagad-এর PIN আপনি পেমেন্ট গেটওয়ের পেজে দেন, আমরা সেগুলো পাই না। আমরা শুধু পাই টাকা এসেছে কিনা, কত টাকা আর লেনদেন নম্বর।
- ইনভাইটের ইমেইল: YouTube Premium, Spotify, Google, Canva, Adobe, Duolingo-র মতো সার্ভিসে যে ইমেইল ফ্যামিলি বা টিমে যোগ করতে হয়, সেটা।
- পার্সোনাল সাবস্ক্রিপশনে: আপনার যে অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন চালু হবে তার ইমেইল। নিজে বেছে নিলে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড (আমরা ঢুকে কিনে দেওয়ার জন্য), বা অ্যাকাউন্টের পেমেন্ট পেজের লিংক। পাসওয়ার্ড বা লিংক শুধু ওই অর্ডারের কাজে লাগে, কাজ শেষ হলেই মুছে যায় (নিচে "কতদিন রাখি")।
- Google দিয়ে লগইন করলে: Google আপনার অনুমতি নিয়ে যা দেয় শুধু সেটুকু: নাম, ইমেইল ঠিকানা আর প্রোফাইল ছবি। আপনার Google পাসওয়ার্ড, Gmail-এর মেইল, Drive বা অন্য কোনো Google ডেটা আমরা পাই না, চাইও না।
- Facebook দিয়ে লগইন করলে: Facebook আপনার অনুমতি নিয়ে যা দেয় শুধু সেটুকু: নাম, ইমেইল ঠিকানা আর প্রোফাইল ছবি (public_profile আর email)। আপনার Facebook পাসওয়ার্ড, পোস্ট, বন্ধুর তালিকা বা মেসেজ আমরা পাই না, চাইও না, আর আপনার হয়ে Facebook-এ কিছু পোস্ট করি না।
- ইমেইলে কোড দিয়ে লগইন করলে: শুধু আপনার ইমেইল ঠিকানা।
- সাবস্ক্রিপশনের হিসাব: কবে শুরু, কবে শেষ, কোন অ্যাকাউন্টে বা প্রোফাইলে আছেন, কবে রিমাইন্ডার পাঠানো হয়েছে।
- লগইনের প্রযুক্তিগত তথ্য: লগইন থাকার সময় ব্রাউজারের ধরন (user agent) আর IP ঠিকানা, যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকলে ধরা যায়।
- অর্ডারের সময়: কোন লিংক বা বিজ্ঞাপন থেকে এসেছেন (লিংকের utm, Facebook বা Google-এর ক্লিক নম্বর, প্রথম পেজ আর আগের সাইট), ব্রাউজারের ধরন আর IP ঠিকানা; কোন কুপন বা রেফারেল কোড দিয়েছেন। লগইন ছাড়া অর্ডারে এই ব্রাউজারের একটা গোপন নম্বরের hash, যাতে পরে এই ব্রাউজারে লগইন করলে আপনার অর্ডারগুলো আপনার অ্যাকাউন্টে আসে।
- রেফারেল: কার লিংকে এসে প্রথম কিনেছেন, আর আপনার লিংকে কে কিনেছে (লিংকের মালিক শুধু নামের ছোট রূপ আর কোন সার্ভিস দেখে); টাকা তুলতে চাইলে যে নম্বরে পাঠাবো সেটা।
আমরা আপনার কার্ড নম্বর, bKash বা Nagad-এর PIN, বা Google, Facebook-এর পাসওয়ার্ড কখনো চাই না। কেউ চাইলে বুঝবেন সেটা আমরা না। কোনো সার্ভিসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড শুধু তখনই নিই, যখন পার্সোনাল অর্ডারে আপনি নিজে "আমার অ্যাকাউন্টে, লগইন দিচ্ছি" বেছে নেন; না চাইলে পেমেন্ট লিংক বা নতুন অ্যাকাউন্ট বেছে নিতে পারেন।
কেন নিই
- অর্ডারের পেমেন্ট মিলিয়ে সাবস্ক্রিপশন চালু করতে
- লগইন তথ্য বা ইনভাইট পৌঁছে দিতে, আর সমস্যা হলে যোগাযোগ করতে
- পার্সোনালে আপনার নিজের অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন কিনে দিতে
- মেয়াদ শেষ হওয়ার আগে রিমাইন্ডার পাঠাতে (WhatsApp আর ইমেইলে)
- অর্ডার চালু বা বাতিল হলে ইমেইলে জানাতে, আর ইমেইলে লগইনের কোড পাঠাতে
- আপনার অ্যাকাউন্ট পেজে আপনার সাবস্ক্রিপশন আর অর্ডারের ইতিহাস দেখাতে
- ভুয়া বা প্রতারণামূলক অর্ডার ঠেকাতে, যেমন একই TrxID দুইবার ব্যবহার
- নিজেদের আয়-ব্যয়ের হিসাব রাখতে
বিজ্ঞাপন দেখানো বা আপনার তথ্য বিক্রি করার জন্য আমরা কোনো তথ্য ব্যবহার করি না।
কার সাথে শেয়ার হয়
আমরা আপনার তথ্য বিক্রি করি না। শুধু সার্ভিস চালাতে যতটুকু না দিলেই নয়, ততটুকু এদের কাছে যায়:
- মূল সার্ভিস প্রদানকারী: ইনভাইটের সার্ভিসে আপনার দেওয়া ইমেইল সেই সার্ভিসের (যেমন Google, Spotify) ফ্যামিলি বা টিমে যোগ করা হয়। পার্সোনালে আপনার অ্যাকাউন্টে ঢুকে বা আপনার দেওয়া লিংকে সেই সার্ভিসের কাছে টাকা দেওয়া হয়। সেখানে তাদের নিজেদের প্রাইভেসি পলিসি চলে।
- Google আর Meta (Facebook): আপনি যেটা দিয়ে লগইন করেন, লগইনের কাজটা সেই প্রতিষ্ঠান করে।
- Meta (Facebook) বিজ্ঞাপনের হিসাব: আমাদের Facebook বিজ্ঞাপন কাজ করছে কিনা মাপতে Meta Pixel আর Conversions API ব্যবহার করি। কোন পেজ দেখেছেন, অর্ডার করেছেন আর অর্ডারের দাম Meta-কে জানানো হয়; সাথে আপনার ফোন নম্বর, ইমেইল আর নাম যায় শুধু SHA-256 hash করে (খোলা অবস্থায় না), আর ব্রাউজারের ধরন ও IP। Meta এটা দিয়ে বিজ্ঞাপন আর আপনার Facebook অ্যাকাউন্ট মেলায়।
- পেমেন্ট গেটওয়ে: অনলাইনে পেমেন্ট করলে টাকা নেওয়ার কাজটা তখন যে গেটওয়ে চালু সেটা করে (bKash, Nagad, SSLCommerz, aamarPay, ShurjoPay, EPS বা PortPos), সাথে আপনার নাম, ইমেইল আর ফোন নম্বর যায়।
- Resend আর Telegram: আপনাকে ইমেইল পাঠাতে Resend ব্যবহার করি। নতুন অর্ডারের খবর (নাম, নম্বর, সার্ভিস, TrxID) আমাদের স্টাফের Telegram গ্রুপে যায়, যাতে তাড়াতাড়ি চালু করা যায়।
- হোস্টিং আর ডাটাবেস: সাইট চলে Vercel-এ, তথ্য থাকে Neon-এর ডাটাবেসে (সার্ভার সিঙ্গাপুরে)।
- আইন অনুযায়ী: বাংলাদেশের আইন বা আদালতের বৈধ নির্দেশ থাকলে।
কতদিন রাখি
আপনার অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত, আর সাবস্ক্রিপশন শেষ হওয়ার পর হিসাব আর বিরোধ মেটানোর জন্য সর্বোচ্চ 2 বছর। এরপর বা আপনি মুছে দিতে বললে আমরা আপনার ব্যক্তিগত তথ্য মুছে দিই। শুধু টাকার লেনদেনের রেকর্ড (TrxID আর পরিমাণ) হিসাবের জন্য রাখা লাগতে পারে।
পার্সোনাল অর্ডারে আপনার দেওয়া পাসওয়ার্ড বা পেমেন্ট লিংক অর্ডার চালু বা বাতিল হলেই মুছে যায়; পেমেন্ট শেষ না হওয়া অর্ডারে একদিন পরে নিজে থেকে মুছে যায়। নিরাপত্তার জন্য চালু হওয়ার পর পাসওয়ার্ড বদলে নিতে পারেন।
কীভাবে সুরক্ষিত রাখি
- সাইটের সব যোগাযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা
- শেয়ার করা অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আর পার্সোনালে আপনার দেওয়া পাসওয়ার্ড বা পেমেন্ট লিংক ডাটাবেসে এনক্রিপ্ট করে রাখা হয়; স্টাফ শুধু "দেখাও" চাপলে দেখে, আর প্রতিবার তার রেকর্ড থাকে
- শুধু অনুমতি পাওয়া স্টাফ তথ্য দেখতে পারে, প্রত্যেক স্টাফের জন্য আলাদা অনুমতি আর দুই ধাপের লগইন (2FA)
- কোন স্টাফ কখন কী দেখেছে বা বদলেছে তার রেকর্ড রাখা হয়
তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়। কোনো তথ্য ফাঁস হলে আমরা দ্রুত আপনাকে জানাবো।
কুকি
- লগইন ধরে রাখার কুকি
- কোন লিংক বা বিজ্ঞাপন থেকে এসেছেন (30 দিন), লিংকে আসা কুপন (7 দিন) আর রেফারেল কোড (30 দিন), যাতে অর্ডারের সময় কাজে লাগে
- লগইন ছাড়া অর্ডার করলে এই ব্রাউজারের একটা গোপন নম্বর (30 দিন, অ্যাকাউন্টে জোড়া হলে মুছে যায়)
- Meta Pixel চালু থাকলে Facebook-এর নিজের কুকি (_fbp, _fbc, 90 দিন), বিজ্ঞাপনের হিসাবের জন্য। ব্রাউজারের সেটিংস থেকে কুকি মুছে দিলে এগুলো চলে যায়।
- হোম পেজের অফারের পপআপ কবে দেখেছেন, শুধু আপনার ব্রাউজারে (আবার আবার না দেখাতে)
- সাইট কোন ভাষায় দেখবেন, বাংলা বা ইংরেজি (1 বছর)
আপনার অধিকার
- আপনার কোন তথ্য আমাদের কাছে আছে সেটা জানতে চাওয়া
- ভুল তথ্য ঠিক করতে বলা
- অ্যাকাউন্ট আর ব্যক্তিগত তথ্য মুছে দিতে বলা
- Google বা Facebook লগইনের অনুমতি যেকোনো সময় সেই অ্যাকাউন্টের সেটিংস থেকে তুলে নেওয়া
নিচের WhatsApp নম্বরে জানালে 7 দিনের মধ্যে ব্যবস্থা নিই।
তথ্য মুছে দিতে চাইলে
Google বা Facebook দিয়ে লগইন করে থাকলে আপনার অ্যাকাউন্ট আর তথ্য এভাবে মুছে দিতে পারেন:
- নিচের WhatsApp নম্বরে লিখুন "আমার অ্যাকাউন্ট মুছে দিন", সাথে যে ইমেইল দিয়ে লগইন করেন সেটা। আমরা নিশ্চিত হয়ে 7 দিনের মধ্যে আপনার লগইন অ্যাকাউন্ট, নাম, ইমেইল, ছবি আর WhatsApp নম্বর মুছে দিয়ে জানিয়ে দেবো।
- চাইলে নিজেও আমাদের অ্যাক্সেস তুলে নিতে পারেন: Facebook-এ Settings & privacy → Settings → Apps and websites থেকে "Ekshathe" সরিয়ে দিন; Google-এ myaccount.google.com → Security → Third-party apps থেকে।
- চলমান সাবস্ক্রিপশন থাকলে মুছে দেওয়ার পর সেটা আর অ্যাকাউন্ট পেজে দেখা যাবে না।
- শুধু টাকার লেনদেনের রেকর্ড (TrxID আর পরিমাণ) হিসাবের জন্য রাখা লাগতে পারে, ওপরের "কতদিন রাখি" দেখুন।
শিশুদের তথ্য
এই সাইট 13 বছরের কম বয়সীদের জন্য নয়, আর জেনেশুনে আমরা তাদের তথ্য নিই না।
পলিসি বদলালে
পলিসি বদলালে এই পেজে নতুন লেখা আর উপরে আপডেটের তারিখ দেখাবো। বড় কোনো বদল হলে চালু কাস্টমারদের WhatsApp-এ জানাবো।
যোগাযোগ
এই বিষয়ে কোনো প্রশ্ন, অভিযোগ বা অনুরোধ থাকলে আমাদের WhatsApp করুন। সাধারণত 24 ঘণ্টার মধ্যে উত্তর দিই।
আরও দেখুন: প্রাইভেসি পলিসি · শর্তাবলি
